Search This Blog

Theme images by Storman. Powered by Blogger.

Blog Archive

ভিন্ন রূপ ও গল্পে আজ ৭ঃ৪০ মিনিটে মাছরাঙ্গার পর্দায় সজল

'আবার কেনো দেখা হলো' কথা শুনে অনেক কিছুই মনে হতে পারে, আসলে তেমন কিছুই না, এটি একটি নাটকের নাম। আর যেখানে অভিনয় করেছেন আব্দুন নূর স...

Featured Posts

Friday, 23 February 2018

ভিন্ন রূপ ও গল্পে আজ ৭ঃ৪০ মিনিটে মাছরাঙ্গার পর্দায় সজল

- No comments
'আবার কেনো দেখা হলো' কথা শুনে অনেক কিছুই মনে হতে পারে, আসলে তেমন কিছুই না, এটি একটি নাটকের নাম। আর যেখানে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও মৌসুমি হামিদ। 

নাটক আবার কেনো দেখা হলো রচনা করেছেন আকাশ রঞ্জন সম্পাদনা ও পরিচালনা করেছেন নির্মাতা রবিউল হাসান সোহেল এবং প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরি।




আমরা সবাই জানি সজল একজন রোমান্টিক অভিনেতা, কিন্তু তিনি প্রায় অনেক দিন যাবতই ভিন্ন কিছু কাজ করে চলেছেন, আর এই নাটকটিও সেই ভিন্ন কাজেরই ধারাবাহিকতা বলা চলে। 

নাটকটির গল্প বাস্তব জীবন নিয়েই করা, নাটকটিতে সজল, মৌসুমি ছাড়াও আরো অভিনয় করেছেন ডলি জহুর, জাহাঙ্গীর চৌধুরিসহ আরো অনেকেই। 

রেডিও ১৬ আনা ব্লগের সাথে আলাপকালে সজল বলেন, ভিন্ন ভিন্ন কাজ করতে আমি ভালোবাসি , আর এই নাটকটিও আমার কাছে একটু ভিন্ন গল্প মনে হয়েছে। আশা করছি আমার ভক্তরা পছন্দ করবে। 

'আবার কেনো দেখা হলো' নাটকটি আজ রাত ৭ঃ৪০ মিনিটে মাছরাঙ্গার পর্দায় দর্শকরা দেখতে পাবেন।

Monday, 1 January 2018

৮ টি লক্ষণ বুঝিয়ে দিবে কে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হচ্ছে!

- No comments



মানুষ মাত্রই তার কিছু ভালো দিক থাকবে এবং কিছু খারাপ দিকও থাকবে। তারই মধ্যে বাসা বাঁধে এক বিশেষ অনুভূতি যার নাম ঈর্ষা। মনোবিদ্যা বলছে, এক ধরনের অনুভূতিজনিত আঘাত থেকে মানুষ ঈর্ষা করতে শুরু করেন এবং তার মূলে থাকে নিজের কোনো কমতি বা দুর্বল দিক। অন্য কেউ ‘আমার চেয়ে ভালো’ এই ভাবনাই মানুষের মধ্যে ঈর্ষা তৈরি হওয়ার প্রাথমিক শর্ত।







ঈর্ষান্বিত হওয়া মানসিক শান্তি ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এমনকি নিজের উন্নতির ক্ষেত্রেও বাধা এটি। গবেষকদের মতে, ঈর্ষান্বিত ব্যক্তিরা প্রথমে ক্রোধ অনুভব করেন এবং পরবর্তীতে এই ক্রোধ হীনমন্যতার জন্ম দেয়। এতে করে মানসিক শান্তি নষ্ট হয় ও আত্মবিশ্বাসের উপর প্রভাব পড়ে যা জীবনের লক্ষ্যকে নষ্ট করে দিতে পারে মুহূর্তের মধ্যেই। কেউ আপনাকে নিয়ে ঈর্ষা করছে এইরকম ব্যক্তি চেনার ৮টি উপায় আজ তুলে ধরবো...







   
১। মিথ্যা প্রশংসাঃ যখন কেউ আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হলে সে আপনার সামনে আপনার মিথ্যা প্রশংসা করবে।



      ২। আপনার অর্জনকে ছোট করে দেখবেঃ আপনি যত কষ্ট করেই সফলতা বা কিছু অর্জন করেন না কেন
          বলে বেড়াবে আপনি এইটার উপযুক্ত নয়।
      ৩। নিজের ছোট অর্জনঃ ওই ব্যক্তি নিজের ছোট কোন অর্জনকেও আপনার কাছে বড় করে জাহির করবে।






 ৪। আপনাকে অনুকরণ করবেঃ কথাবার্তা, চালচলন এমনকি পোষাকেও তারা আপনাকে অনুকরণ করবে।

          
           ৫। আপনাকে প্রতিযোগী মনে করবেঃ তাদের যত  প্রতিযোগিতা হবে আপনার সাথে।
           ৬। আপনার ব্যর্থতায় খুশি হবেঃ আপনার ব্যর্থতায় বা তারা খুশি হবে। অনেকে তা উৎযাপনও করবে।





     ৭। আপনার অবর্তমানে আপনার বদনাম করবেঃ আপনার সামনে মিথ্যা প্রশংসা করলেও আপনার অবর্তমানে                                                          আপনার সম্পর্কে বাজে মন্তব্য করবে।


     ৮। আপনাকে ঘৃণা করবেঃ আপনাকে ঈর্ষা করা ব্যক্তিরা আপনাকে ঘৃণা করবে।